× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

স্টাফ রিপোর্টারঃ

মাদরাসা শিক্ষার্থীকে রাতে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার

ACP
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
রাতে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার

সাভারের রাজাশন বিরুলিয়া রোড এলাকায় এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক আলামিন হাসান সাইমের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে সাভার মডেল থানায় মামলাটি করা হয়। এর আগে গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাভারের রাজাশন বিরুলিয়া রোডের নূরানী তালিমুল কোরআন মাদরাসার আবাসাকি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার সাতানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আলামিন হাসান সাইম। তিনি সাভারের রাজাশন বিরুলিয়া রোডের নূরানী তালিমুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মাদরাসার আবাসিকে থেকে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগীকে দেখাশোনা করে আসছিলেন মাওলানা আল-আমিন হাসান। এদিকে গত শুক্রবার রাত আড়াইটার দিকে আবাসিকের দ্বিতীয় তলায় ভুক্তভোগী শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করে। পরের দিন বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী শিক্ষার্থী। পরে রোববার (৩ এপ্রিল) রাতে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

সাভার মডেল থানার উপপরিদর্শক সৈকত এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছেন। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..