× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

যশোরে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
মাদক কারবারি নিহত

আবুল কালাম আজাদ, যশোর: যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। সোমবার (১১ মে) গভীর রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবু সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তাসমীম আলম জানান, পুলিশের একটি টিম সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাড়াপোল এলাকায় মাদকের বড় চালান হাতবদল হবে। এরপর পুলিশ সদস্যরা অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে পার্শ্ববর্তী কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা বাবু বলে শনাক্ত করেন। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..