× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মাদকাসক্তি

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

মো. আমির সোহেল: মাদকাসক্তিদের কর্মকান্ড পরিবার ও সমাজে প্রত্যক্ষভাবে ভীষণ প্রভাব ফেলে। এদের  কেউ কেউ প্রাথমিকভাবে নিজের ও অভিভাবকের আয়ে মাদকদ্রব্য নিয়ে থাকে। নিজের আয় বা অভিভাবকের কাছ থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে গেলে পরিচিত জনদের কাছ থেকে তারা ধার নিতে শুরু করে। এটাও যখন বন্ধ হয়ে যায়, তখন ছিনতাই, চুরিসহ নানা অসামাজিক কাজে লিপ্ত হয়। একপর্যায়ে মাদকাসক্তরা এমন সব কর্মকান্ড করে, যার প্রত্যক্ষ প্রভাব সমগ্র সমাজের ওপর ভীষণভাবে বর্তায়।

এতে দুর্ভোগ পোহাতে হয় পুরো সমাজকে। মাদকাসক্তির কুপ্রভাবে পরিবার ও সমাজজীবনে অস্থিরতা বিরাজ করে। সামাজিক জীবনে উচ্ছৃঙ্খলতা, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী ও বেআইনি কর্মকান্ডের অন্যতম কারণ মাদকাসক্তি। ফলে সমাজে মানবিক মূল্যবোধ, সম্প্রীতির বন্ধন ও আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে মাদকবিরোধী আইন ও তার প্রয়োগ রয়েছে, কিন্তু আমাদের দেশে আইন থাকলেও তার সুষ্ঠু প্রয়োগ না থাকায় মাদকদ্রব্যের চাহিদা ও সরবরাহ দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি কোথায় গেছে তা এই চিঠির মাধ্যমে বলে বোঝানো সম্ভব হয় না। মাদকাসক্তি যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সমাজে। ফলে এখনই যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে সামনে ঘোর বিপদ।


এ ক্যটাগরির আরো খবর..