× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মাথা নত করে, দুর্বল হয়ে অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখা বাতুলতা মাত্র

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ   মাথা নত করে, দুর্বল হয়ে অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখা বাতুলতা মাত্র। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে, যে জন্মাষ্টমী উপলক্ষে এ আয়োজন, সেই ভগবান শ্রীকৃষ্ণের এটাই শিক্ষা।

আজ ১৮ আগস্ট শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আলোচনা সভায় ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক ও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা বলেন, জাতির একটি অংশকে সমান অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করে কোনভাবেই এ দেশ এগুনো যাবে না। ২০২১ সালের মধ্যে এ দেশ মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে সবাইকে সম্মেলিত হয়ে কাজ করতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের মাননীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সাইকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় সচিব দুলাল কৃষ্ণ সাহা। বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সুমন ভট্টাচার্য্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তি নিকেতন, পশ্চিমবঙ্গ। স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. কিশোর রঞ্জন মন্ডল।

নেতৃবৃন্দ আরো বলেন, এই দেশ সব ধর্মের মানুষের দেশ। কোন জঙ্গীবাদ এই দেশে স্থান পাবে না। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জঙ্গীবাদ দমন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ড. সুমন ভট্টাচার্য্যরে পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণের পর লীলাভিত্তিক নৃত্যানুষ্ঠান ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..