× Banner
সর্বশেষ
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি দেখতে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর দেশীয় গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার – তথ্যমন্ত্রী হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার – শিক্ষামন্ত্রী বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যাপক গণসংযোগ রাশিয়ার সঙ্গে ভারতের সরাসরি রেল যোগাযোগ আগামীতে পৃথিবীকে বাসযোগ্য করতে কার্বন নিঃসরণের পরিমান কমাতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি — পরিবেশ মন্ত্রী আধুনিক পৃথিবী গঠনে ফরাসি জাতির ঐতিহাসিক অবদান

নিজস্ব প্রতিবেদক

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর আগমন

ACP
হালনাগাদ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর আগমন
মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর আগমন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাতারবাড়ি পৌঁছান।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন।

মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।

সফর সূচির অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..