নিউজ ডেস্ক: হরমুজে যুদ্ধাবস্থা থাকায় ভারতের সঙ্গে বিকল্প রুটে বাণিজ্য করতে চাচ্ছে রাশিয়া। স্থলপথে রাশিয়া কিভাবে ভারতে পণ্য আনা নেওয়া করবে তার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা তাসকে দিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রাইমিনিস্টার মারাত খুনুসুলিন।
তিনি বলেন, ভারতে সঙ্গে রাশিয়ার যেকোনো কানেকটিভিটি গুরুত্বের সঙ্গে দেখা হয়। আগামী ৫ বছরের মধ্যে ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্য করার একটি পথ তৈরি হয়ে যাবে।
তুর্কেমেনিস্তান ইরান আফগানিস্তান ও পাকিস্তান হয়ে ভারতে সংযোগ স্থাপন হবে। এই রুটের মাধ্যমে ভারতের সঙ্গে সবগুলো দেশ বাণিজ্য করতে পারবে। বিশেষ এই রাস্তায় রেল যোগাযোগ শুরু করতে চায় রাশিয়া। হরমুজে যেভাবে সবকিছু আটকা পড়ে আছে। তার বিকল্প দেশগুলোকে এরই মধ্যে বের করতে হবে।




