× Banner
সর্বশেষ

মাগুরা ১৫১ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

মাগুরা প্রতিনিধি :   মাগুরার ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫১ শিক্ষার্থীর মধ্যে গতকাল সোমবার টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ব্র্যাকের উদ্যোগে এ টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) খোন্দকার আজিম আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম নূরুল হুদা, ব্র্যাকের মাগুরা জেলা সমন্বয়কারি রোকেয়া বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফালী রানী বিশ^াস প্রমুখ। তাছাড়া এ সময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক মন্ডলীসহ সুধীজন উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..