× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

মাগুরা সরকারি কলেজে শিক্ষককে তালাবদ্ধ করে কর্মচারীদের বিক্ষোভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

জাহিদুল ইসলাম সেতু মাগুরা প্রতিনিধিঃ  আব্দুল জলিল নামে ৪র্থ শ্রেণীর এক কর্মচারিকে মারপিট করেছেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাহবুব ইসলাম। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষককে ঘরে তালাবদ্ধ করে রেখে বিক্ষোভ করছে কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারিরা।

প্রত্যক্ষ মাধ্যমে জানান- বিকাল ৩টার দিকে ফিজিক্স ডিপার্টমেন্টের ৪র্থ শ্রেণীর কর্মচারি জলিল মিয়া প্রশাসনিক ভবনে অধ্যক্ষের কক্ষের সামনে গেলে সামান্য ঘটনা নিয়ে ওই কর্মচারির সাথে প্রভাষক মাহবুব ইসলামের বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে মাহবুব ইসলাম ওই কর্মচারিকে চর থাপ্পর মারেন। এ সময় অন্যান্য কর্মচারিরা ক্ষিপ্ত হয়ে মাহবুব ইসলামকে রুমের মধ্যে তালা মেরে আটকে রাখে। পরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওই শিক্ষককে মুক্ত করা হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন জানান- এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। সে ভিত্তিতে করনীয় নির্ধারণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..