× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

মাগুরায় মাদ্রাসা ছাত্রী ধর্ষিত

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলার শ্রীফলত লক্ষীপুর গ্রামে গতকাল রবিবার ৪র্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষিত হয়েছে। সন্ধ্যায় তাকে মূমূর্ষ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির মামা সাইফুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে মেয়েটি নিজ বাড়ির একটি কক্ষে শুয়ে ছিল। এ সময় একই গ্রামের সবুর আলী, মহিদুল ইসলাম, মিজানুর রহমান নামের ৩ যুবক তার ঘরে ঢুকে মেয়েটির হাত-পা বেধে ফেলে। এরপর মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। ঘটনার সময় মেয়েটির মাসহ অন্যরা পার্শবর্তী বেঙ্গাবেরইল গ্রামে নিকট আতিœয়ের বাড়িতে গিয়েছিল। পরে তারা বাড়ি ফিরে মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। মেয়েটি আজমপুর আসমানিয়া মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক সামছুন্নাহার লাইজু জানান, রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
সদর হাসপাতালে উপস্থিত মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার জানান, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..