× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি : যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘দি হিউম্যানিটেরিয়ান এন্ড সেভিং লাইফ ট্রাস্ট’ (The HSLT) এর উদ্যোগে  রবিবার দুপুরে মাগুরা জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়।

বেলা ১টায় মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের  চেয়ারম্যান লন্ডনের কমিউনিটি নেতা, সমাজ সেবক আশিকুর রহমান, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্ট মোঃ জাকির হোসেন, মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ রফিকুল ইসলাম ও অন্যরা।

এ কর্মসূচীর আওতায় মাগুরা সদর উপজেলা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ টি হুইল চেয়ার শিশুসহ অসহায় প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে মাগুরা জেলার অসহায় অবহেলিত মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়ার ঘোষণা দেয়া হয়। এরমধ্যে HSLT গরীব শিশুদের শিক্ষা কেন্দ্র, ঐঝখঞ স্বাস্থ্য কেন্দ্র,HSLT চক্ষু শিবিরসহ নানা ধরণের বেসরকারি উন্নয়ন মূলক কর্মকান্ডর অচিরেই শুরু হবে বলে জানানো হয়।

সভায় জানানো হয়-  HSLT’র যুক্তরাজ্যের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে মাগুরার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নানা প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..