× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

মাগুরায় চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীর আদালতে আত্মসমর্পন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় ২৬ বছর আগে চাঞ্চল্যকর রওশন ও ছাত্তার হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী আবু কালাম আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেছে। গত ২ নভেম্বর এক রায়ে এ মামলার একমাত্র অভিযুক্ত আসামী হিসাবে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডাদে দেন আদালত।

১৯৯০ সালের ২১ ডিসেম্বর প্রতিপক্ষ চরমপন্থিদের হাতে নৃশংসভাবে খুন হয় মাগুরা সদরের দোড়ামতনা গ্রামের রওশন মোল্যা ও শালিখার তেঘরিয়া গ্রামের আব্দুস ছাত্তার। এই জোড়া খুনের ঘটনায় মামলা দায়েরের দীর্ঘ ২৬ বছর পর গত ২ নভেম্বর উল্লেখিত রায় ঘোষিত হয়। ঘটনার পর থেকেই এ মামলার অন্যতম আসামী আবু কালাম পলাতক ছিল।

রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান জানান, ১৯৯০ সালের ২১ ডিসেম্বর আসামীরা পূর্বের একটি মামলা মিমাংসার কথা বলে রওশন মোল্যা ও তার সঙ্গী আব্দুস ছাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরদিন সকালে পার্শবর্তী মালঞ্চী গ্রামের মাঠের মধ্যে রওশনের মস্তক বিচ্ছিন্ন ও আব্দুস ছাত্তারের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় রওশনের স্ত্রী ভানু বিবি বাদী হয়ে ৯ জনের নামে মামলা দায়ের করে। ঘটনার ২৬ বছর পর গত ২ নভেম্বর এই মামলার পুলিশী রিপোর্ট ও স্বাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে বিজ্ঞ বিচারক আবু কালামকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও অন্যদের বেকসুর খালাসের রায় দেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল কালাম পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষিত হয়। এই রায় ঘোষণার ২১ দিন পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত একমাত্র আসামী আবুল কালাম গতকাল বৃহস্পতিবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসাইনের আদালতে আত্মসমর্পন করেন। পরে তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..