× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় এমসিইটি কলেজে বির্তক বিষয়ক কর্মশালা

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

মাগুরা জেলা প্রতিনিধিঃ ছাত্র-ছাত্রীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে  মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে বাংলাদেশ ডিবেট ফেডারেশন সহযোগিতায় শনিবার বিতর্ক বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে । এমসিইটি কলেজ  মাগুরা এ কর্মশালার আয়োজন করে । বিতর্ক বিষয়ক এ  কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো:কামরুল ইসলাম ও বিডিএফ-খুলনার আঞ্চলিক কমিটির আহবায়ক এন এ এম সারওয়ার আখতার । কর্মশালায় সভাপতিত্ব করেন এমসিইটি কলেজের অধ্যক্ষ মো: হারুন উর-রশিদ । এ সময় এমসিইটি কলেজের উপাধ্যক্ষ  কে এম মাহাবুবুর রহমান ও  এমসিইটি ফেডারেশনের চেয়ারম্যান মো:আইয়ুব আলী  উপস্থিত ছিলেন ।

কর্মশালায় মাগুরা সদরের ১০টি স্কুল ও কলেজের ৬০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় । বির্তকের বিভিন্ন কলাকৌশল ,শিখন পদ্ধতি ,বাচন ভঙ্গি ,উপস্থাপনা বিষয়ে কর্মশালায় আলোকপাত করা হয় । কর্মশালা শেষে সংসদীয় পদ্ধতিতে একটি প্রদর্শনী বির্তকে ছাত্র-ছাত্রী অংশ নেয় ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এমসিইটি কলেজের শিক্ষক মুজিবুর রহমান ও মিনাক্ষী খাতুন ।


এ ক্যটাগরির আরো খবর..