× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মাগুরার অতিদরিদ্র ও মেধাবী ১৬ শিক্ষার্থী পেল শিক্ষাজীবনের নিশ্চয়তা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার ১৬ জন অতি দরিদ্র ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। শুধু তাই নয় তাদেরকে সাফল্য অনুযায়ী শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে এই সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা দিল একটি বেসরকারি সংস্থা।

মাগুরা জেলার চারটি উপজেলা ও যশোরের বাঘারপাড়া উপজেলার ১৬ জন শিক্ষার্থীকে ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রথম ধাপে তাদের প্রত্যেককে১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। ৬ মাস পর আবার তাদের প্রত্যেককে একই পরিমান আর্থিক সহযোগিতা দেয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে মাগুরা রোভা ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্¡ে অনুষ্ঠিত প্রথম ধাপের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ান। পল্লী কর্ম-সহায়ক প্রকল্প (পিকেএসএফ) মাগুরা রোভা ফাউন্ডেশনের সহযোগিতায় এই শিক্ষাবৃত্তি প্রদান করছে।

রোভা ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান জানান, বৃত্তি প্রাপ্তদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে সামর্থ্য হবে তাদেরকে উচ্চশিক্ষা লাভে সহায়তা স্বরূপ আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..