× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

মাগরিবের নামাজের সময় সৌদি মসজিদে বোমা হামলায় নিহত তিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ মাগরিবের নামাজের সময় সৌদি আরবে আল মাশহাদ মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের নাজরানে সোমবার এ ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।

আল মাশহাদ মসজিদে মাগরিবের নামাজের সময় ওই হামলা হয়। দেশটির কর্তৃপক্ষ বোমা হামলার ঘটনা খতিয়ে দেখছে।

সৌদি আরবের দৈনিক আল ওয়াতান পত্রিকার এক ভিডিওতে দেখা যায়, বোমা হামলায় ভীতসন্ত্রস্ত নামাজিরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছেন। বোমা হামলার পর সাইরেন বাজানো হয় ও মুহূর্তেই রাস্তা ধুলোয় ভরে যায়।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির স্থানীয় নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এক মসজিদে গত ৬ আগস্ট এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট(আইএস)।

এ ছাড়া, চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিয়া মসজিদে দুটি আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়। ওই দুটি হামলারও দায় স্বীকার করে আইএস। তারা সৌদিতে বিভিন্ন শিয়া স্থাপনায় হামলা চালাতে দেশটির সুন্নি মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।


এ ক্যটাগরির আরো খবর..