× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মাকে হত্যা করে আইএসের পথে জমজ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ সৌদি আরবের ২০ বছর বয়সি জমজ দুই ভাই আইএস-এ যোগ দিতে মা বাঁধা দেওয়ায় মাকে হত্যা করার এ অভিযোগ ওঠেছে। সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিতে বাধা দিয়েছিলেন মা। আর এ কারণে মাকেই হত্যা করল দুই ভাই!

অবশ্য মাকে হত্যা করে আইএসে যোগ দেওয়া হয়নি তাদের। এর আগেই পুলিশ ওই দুই ভাইকে আটক করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৪ জুন রিয়াদে নিহত হন ৬৭ বছরের হাইলা। তাঁর জমজ দুই ছেলে খালেদ এবং সালেহ আল ওরানির বিরুদ্ধে অভিযোগ তারা তাদের মা হাইলাকে হত্যা করেছে। দুই ভাই আইএসে যোগ দিতে চায়। কিন্তু এতে বাধা দেন হাইলা। কেবল মা নন। দুই ভাইয়ের হামলার শিকার হয়েছেন তাদের ৭২ বছর বয়সি বাবা ও ২২ বছর বয়সি বড় ভাইও। উভয়ে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

তবে খালেদ ও সালেহর পরিকল্পনা সফল হয়নি। ইয়েমেন সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি জানান, দুই ভাইয়ের বিরুদ্ধে তাদের মাকে হত্যার অভিযোগ এসেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

পরিবারকে জখম করে আইএসে যোগ দেওয়ার উদ্যোগের বিষয়টি সৌদি আরবে সাম্প্রতিক সময়ে ঘটা পঞ্চম ঘটনা।


এ ক্যটাগরির আরো খবর..