× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহামারী করোনায় মাত্র সাতদিনে আক্রান্ত ৪৮১৪৭ মৃত্যু ৯৫৩

Dutta
হালনাগাদ: সোমবার, ৫ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/coronavirus-bangladesh.jpg

প্রাণঘাতী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। কোনোভাবেই থামছে না সংক্রমণ ও মৃত্যুর মিছিল। গত ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মাত্র সাতদিনে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৪৭ জন। মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন ৯৫৩ জন।

তথ্যমতে, গত ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন এবং ৫ জুলাই ১৬৪ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন।

একই সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ১৪৭ জন।

যার মধ্যে গত ২৯ জুন ৭ হাজার ৬৬৬ জন, ৩০ জুন ৮ হাজার ৮২২ জন, ১ জুলাই ৮ হাজার ৩০১ জন, ২ জুলাই ৮ হাজার ৪৮৩ জন, ৩ জুলাই ৬ হাজার ২১৪ জন, ৪ জুলাই ৮ হাজার ৬৬১ জন এবং ৫ জুলাই নয় হাজার ৯৬৪ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আর সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

এদিকে, সোমবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৪৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪২৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৫ হাজার ৪২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে নয়জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৮৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩ হাজার ৫০৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৯৫ হাজার ৫৫৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৪৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৪ হাজা ৮০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..