× Banner
সর্বশেষ
বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা

মসজিদে তাবলিগ-জামাতের সাদপন্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

admin
হালনাগাদ: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার পর ছয় মুরব্বির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও মসজিদ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মসজিদে জরুরি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় আগামী ১ মে পর্যন্ত সৈয়দ ওয়াসিফ ও মাওলানা জুবায়ের কাকরাইলের বাইরে থাকবেন। এছাড়া দুই গ্রুপের দুই দুইজন করে চারজনকে সাময়িকভাবে কাকরাইলে আসা-যাওয়া না করতে বলা হয়েছে। তারা হলেন- ড. এরতেজা হাসান, আব্দুল্লাহ মনছুর, ড. আজগর ও ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন বলেন, ‘আমরা বহিরাগত সবাইকে বের করে দিয়েছি। মসজিদের স্বাভাবিক কাজকর্ম চলবে। এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। বাইরে থেকে কেউ এসে মসজিদে অবস্থান করতে পারবেন না। তবে নামাজ আদায় করতে পারবেন।

উল্লেখ্য, শনিবার সকালে কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের সাদপন্থী ও হেফাজতপন্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষকেই বের করে দিয়ে মসজিদ ফাঁকা করে দিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..