বিনোদন ডেস্ক: অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন অস্কার জয়ী হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। ৭৮ বছরের এই কিংবদন্তি ব্যক্তিগত বিমানে চেপে মিসিসিপি থেকে টেক্সাস যাচ্ছিলেন।
জানা যায়, টেক অফের সময় বিমানের টায়ার উড়ে যায়। ফলে বিমানটি জরুরি অবতরণ করে। কিন্তু চালকের তৎপরতায় রানওয়ে থেকে ৪০ মাইল দূরে অক্ষত অবস্থাতেই তিনি অবতরণ করেন।
মাটিতে নামার পর ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ফ্রিম্যান জানিয়েছেন, ‘‘আমি ‘দ্য স্টোরি অফ গড’-এর সুটিংয়ে টেক্সাস যাচ্ছিলাম। ওই অবস্থায় মাঝ আকাশে ভয় পাইনি এমন নয়। তবে আমার বিমান চালককে অসংখ্যা ধন্যবাদ। এর বেশি আমি কিছুই বলতে পারবো না। কারণ তখন আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলাম।”
বিমান চালক জিমি হবসন জানিয়েছেন, ‘‘মাথা ঠান্ডা রেখেছিলাম। তাই এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম।”