ময়মনসিংহে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

বিশেষ প্রতিবেদক :   জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। শহরের ১৭০, কালিবাড়ি এলাকার বাড়িটির মালিকের নাম অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদ। তাঁর বাবা আনোয়ারুল কাদের ১৯৭০ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এমএলএ নির্বাচিত হয়েছিলেন।

আজ সোমবার বেলা ১২টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশের সদস্যরা। এরপর সাড়ে বারোটার দিকে ওই বাড়িতে ঢোকে আইনশৃংখলাবাহিনী।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, ওই বাড়ি থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। দুপুর আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়িতে অভিযান চলছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।