× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ডেস্ক

মব সৃষ্টি করে সাবেক সিইসিকে হেনস্তায় জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সিইসিকে হেনস্তা

আইন লঙ্ঘন করে মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে এবং আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় জানিয়েছে। অন্য জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। অভিযান চলছে।

উল্লেখ্য, রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। এদিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।


এ ক্যটাগরির আরো খবর..