× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মন্দির হামলার ঘটনায় আত্মস্বীকৃত এক হামলাকারী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম।। চট্টগ্রামের বন্দর থানাধীন গোসাইল ডাঙ্গা এলাকায় একটি শিব মন্দিরে মূর্তি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার মধ্যরাতে গোসাইলডাঙ্গা বি নাগ লেনে অজিত শীলের বাড়ির পারিবারিক মন্দিরটিতে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। পারিবারিক হলেও অজিত শীলের বাড়ির এই মন্দিরে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরাও পূজা করেন। ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করেছেন। বারিক বিল্ডিং মোড়ে প্রায় ৪৫ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন তারা। এ সময় যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ এসে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নিশ্চয়তা দিয়ে পরিস্থিতি শান্ত করে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় ‘আত্মস্বীকৃত’ এক হামলাকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল জানান, মন্দিরের বাইরের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে এবং মূল মন্দিরের ফটক ভাঙার চেষ্টা হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কারা এ ঘটনা ঘটিয়েছে। মন্দিরে কোনও সিসিটিভি নেই। তাই আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। একজন আটক আছে।

মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা অজিত শীল সাংবাদিকদের জানান, মন্দিরটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত। প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে মন্দিরের মূল দরজাটি বন্ধ করে দেয়া হয়। সকালে মন্দিরে এসে দেখেন ভেতর থেকে ধোঁয়া বেরুচ্ছে। মূল পূজাস্থল থেকে কিছুটা দূরে শিবের কাল ভৈরব প্রতিমা ভাঙা। প্রতিমাটি প্রায় আট ফুট লম্বা ছিল। এছাড়া শিবের বাহন নন্দী কেশরের মাথা ভেঙে দেয়া হয়েছে। একইসঙ্গে স্বামী বিবেকানন্দসহ চার ধর্মীয় গুরুর ছবিতে কালো স্কচটেপ মেরে রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় মন্দিরে কেউ ছিল না। আর গভীর রাতে এ ঘটনা ঘটায় আশপাশের লোকজনও হামলার বিষয়টি টের পাননি। সকালে ঘটনা দেখার পরপরই তারা পুলিশকে খবর দেন।

সরেজমিনে দেখা যায়, প্রায় সাত ফুট লম্বা কালভৈরবের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। নন্দীকেশরের মূর্তির মুখের অংশ ভেঙে ফেলা হয়েছে। বড় মূর্তিটির ভাঙা কিছু অংশ মন্দিরের বাইরে এনে তাতে আগুনও দেয়া হয়। মন্দিরের সীমানা দেয়ালে অংকিত কালী, রাম কৃষ্ণ, সারদা দেবীর চিত্রে কালো টেপ লাগিয়ে দেয়া হয়।
নন্দীকেশরের মূর্তিটি বসানোর স্থানে ‘ওঁ’ লেখাও কালো টেপ দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এছাড়া মন্দিরের প্রধান ফটকে ইটের আঘাতের চিহ্ন দেখা যায়।

এদিকে শিব মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক শুক্কুর (৩৫) চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা; থাকেন বন্দর এলাকায়। রোববার বিকালে তিনি চুরি করে নিয়ে যাওয়া ত্রিশূলসহ মন্দির প্রাঙ্গণে এসে মন্দিরের মূর্তি ভাঙচুর করার দাবি করেন বলে সিএমপির এডিসি আরেফীন জুয়েল জানিয়েছেন। তিনি বলেন, বেলা ৩টার দিকে শুক্কুর মন্দিরে এসে জানায় সে রাতে মূর্তিগুলো ভাঙচুর করে ত্রিশূলটি নিয়ে চলে যায়। পরে মন্দিরের লোকজন ত্রিশূলটি মন্দিরের বলে আমাদের নিশ্চিত করেছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান জুয়েল।

চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের দুঃখ প্রকাশ : চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট খলিলুর রহমান গোসাইল ডাঙ্গায় শিব মন্দিরে ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক বিজ্ঞপ্তিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে তার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..