× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

রবিবার ৩ ডিসেম্বর দুপুরে রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম যাচাই বাছাই শেষে ছয় জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেছেন।
এছাড়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় যাচাই-বাছাইয়ের শেষদিন সোমবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

সূত্রমতে, প্রাথমিকভাবে বাতিলকৃত ছয়জন প্রার্থী হলেন, বরিশাল-১ আসনে জাকের পার্টি মনোনীত মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান ওরফে স্বাধীন খান। তিনি হলফনামা সঠিকভাবে দাখিল করেননি। বরিশাল-২ আসনে বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বাড়ৈ। এদের উভয়ের হলফনামা সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এক শতাংশ ভোটারের নাম জমা না দেওয়ায় বরিশাল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া, নূরে আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি বরিশাল-৪ আসনে মুক্তিজোটের দুইজন প্রার্থী থাকায় মোঃ আসাদুজ্জামান নামের এক প্রার্থীর মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, যাচাই-বাছাইতে ৫৫ জনের মধ্যে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ও সাতজনের মনোনয়ন অপেক্ষমাণ রাখা হয়েছে। তাদের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..