× Banner
সর্বশেষ
বিগ ব্যাশে দিনশেষে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো ওয়ার্নারকে সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন- সুপ্রদীপ চাকমা ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে দেশের চাবি আপনার হাতে আসন্ন গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে -স্বাস্থ্য উপদেষ্টা মনোনয়ন ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিনে মঞ্জুর ১৮টি ও নামঞ্জুর ২১টি জামায়াত জোট থেকে বেরিয়ে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলন প্রার্থিতা ফিরে পেলেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু গতবছর যশোর রিজিয়ন সীমান্তে ৩৮০ জন আসামিসহ ৩৭৭ কোটি টাকা মূল্যের মালামাল আটক

ডেস্ক

মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী : রংপুর-৩ আসনে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

আজ বুধবার (১৭ ডিসেম্বর২০২৫ ) বিকেলে রংপুর নির্বাচন অফিস থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম তোলার পর আনোয়ারা ইসলাম রানী সময় সংবাদকে বলেন, ‘আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেয়ে আজ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো ক্ষমতার জোরে বা কোনো দলের ছায়ায় নয়; শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করে আমি রাজনীতি করতে এসেছি। আমি সুবিধাভোগী হতে আসিনি, এসেছি মানুষের কথা বলার জন্য, অবহেলিত কণ্ঠের ভাষা হওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই পুরোটা সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি উৎসর্গ করতে চাই রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে। সকল প্রান্তিক ও পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতা থেকে মুক্তি দেয়ার এই সংগ্রাম আমার ব্যক্তিগত নয়; এটি একটি মানবিক দায় ও ন্যায়ের আন্দোলন।’

তরুণদের উদ্দেশ্যে রানী বলেন, ‘কর্মহীন বেকার যুবক ও যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যাতে তরুণ প্রজন্ম নিজ দেশেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই নির্বাচন আপনাদের। আপনাদের একটি ভোট হতে পারে ভয়ের রাজনীতির অবসান এবং সাহসী, মানবিক পরিবর্তনের সূচনা।’

মনোনয়ন সংগ্রহের বিষয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, রংপুরে ৬টি আসনে আজ দুপুর পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ কিংবা জমা দেননি। তবে বিকেলে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আশা করা হচ্ছে, এর মধ্যে প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন। এবারও তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আলোচনায় রয়েছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, জেলায় মোট ভোটকেন্দ্র ৮৭৩টি এবং ৬টি আসনে মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন।


এ ক্যটাগরির আরো খবর..