× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক

সৌদি আরবে মার্কিন পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
মার্কিন পরিবারের সদস্য

সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রোববার (৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

আলজাজিরার খবর জানায়, বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদি আরব ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছ।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।


এ ক্যটাগরির আরো খবর..