মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি রেলমন্ত্রীর পরিদর্শন

মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি রেলমন্ত্রীর পরিদর্শন

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্য দিয়ে নির্মানাধীন মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী জিল্লুর হাকিম এমপি।

আজ ১৮ মে (শনিবার) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালি ইউনিয়নে রেল স্টেশনের চলমান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, মধুখালী থানার অফিসার ইনচার্জ ওসি মিরাজ হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে ।

মন্ত্রী মহোদয় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালি ইউনিয়নে রেল স্টেশনের চলমান কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে মন্ত্রী মহোদয় কামারখালীতে এক আলোচনা শেষে মাগুরা জেলার উদ্দেশ্যে মধুখালি উপজেলার কামারখালী ত্যাগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।