× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মধুখালী প্রতিনিধি

মধুখালী প্রেসক্লাবের গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
মধুখালী প্রতিনিধি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান হেলাল, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আবীর হোসেন আবু, সদস্য মোঃ কামাল মাহমুদ লেলিন, মোঃ রাজিব হোসেন, মোঃ বেলাল শেখ, মোঃ সুজল খান, অসীম কুমার দত্ত, বিপ্রজিত বিশ্বাস, মোঃ রিফাত বিশ্বাস, পার্থ রায় সহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক হত্যার সঙ্গে জড়িদদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। মানববন্ধন শেষে সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..