× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

নিউজ ডেস্ক

মধুখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ২ অক্টোবর, ২০২১
মধুখালী পূজা উদযাপন

মধুখালী প্রতিনিধি :  ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় মধুখালী উপজেলা মালটিপারপাস হলরুমে মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো: আব্দুর রহমান।

কাজল বসুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সাম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল সাহা প্রমূখ।

সম্মেলনে প্রধান অতিথি মো. আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে । আওয়ামীলীগ সরকারের আমলে সকল উন্নয়ন হয়েছে যেটা দৃর্শমান। আমি আপনাদের সন্তান আমি এমপি থাকি আর না থাকি আপনারদের পাশেই আছি থাকবো ।

তিনি ঘোষনা দেন কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির উপস্থিতিতে দুর্গাপুজা পরবর্তী মধুখালী উপজেলা পুজা উদযাপন কমিটি গঠন করা হবে। উক্ত সম্মেলনে ্উপস্থিত ছিলেন মধুথালী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সহ ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।a


এ ক্যটাগরির আরো খবর..