× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে মাঠে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
মধুখালীতে মাঠে উপজেলা প্রশাসন

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী টানা দুই দিনের অবরোধ কর্মসূচির মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার হরতাল ও অবরোধের প্রথম দিনে বিভিন্ন স্পটে ছিলেন মধুখালী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।তারা মধুখালী, বাগাট এবং কামারখালী বাসষ্টান্ড সহ ঢাকা -খুলনা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্পটের ও এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহম্মেদ অনীক , মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা ও মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম , মধুখালী থানার এস.আই.সৈয়দ তোফাজ্জেল , এস.আই. কাইউম হোসেন, এস.আই. সান্টু দেব সহ পুলিশ ফোর্স এবং গস্খামপুলিশ প্রমুখ।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহম্মেদ বলেন, হরতাল অবরোধের নামে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের আইনের আওতায় আনা হবে। মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মধুখালীতে হরতাল অবরোধের নামে কেউ আগুন সন্ত্রাস কিংবা নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে।


এ ক্যটাগরির আরো খবর..