× Banner

মধুখালীতে বিশাল আকৃতির অজগর আটক

admin
হালনাগাদ: শনিবার, ৭ জুলাই, ২০১৮

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামে বিশাল আকৃতির প্রায় ১৪/১৫ ফুট লম্বা ও ২৫/২৬ কেজি ওজনের একটি অজগর আটক করেছে গ্রামের জনতা। অজগরটি একটি খাচায় আটক করে রাখা হয়েছে এবং সেটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ ভীড় করছেন কৃষক আকরাম মৃধার বাড়ীতে।

তবে বিশাল আকৃতির এ অজগর সাপটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না।বড়াইল গ্রামের কৃষক আকরাম হোসেন জানান, তিনি শনিবার রাত সাড়ে ১২টায তার পুরাতন বাড়ী থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে একটি বাগানের পাশে রাস্তার উপর বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে লোকজন ডেকে বস্তার মধ্যে আটক করে নিজ বাড়ী এনে একটি কাঠের খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখেন।

শনিবার সকালে আকরামে বাড়ীতে সরোজমিনে গিয়ে দেখা গেছে অজগরটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ আকরামের বাড়ীতে ভীড় করছেন। তবে এলাকার বিভিন্ন লোকজন বলছে কিছুদিন থেইে আমাদের এলাকার থেকে হাঁস মুরগি নিখোঁজ হচ্ছিল। এতেই ধারনা করা হচ্ছিল অজগরটি অনেকদিন আগে থেকেই এলাকায় অবস্থান করছিল ও তাদের হাঁস মুরগি খেয়ে ফেলছিল। তবে কিভাবে কখন কোথা েেথকে এসেছে তা কেউ বলতে পারছেন না।

এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার বলেন এ সব এলাকায় এ ধরনের সাপ থাকার কথা নয় কিভাবে কোথা থেকে এলো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে এবং সাপটি সংরক্ষনের জন্য বন বিভাগে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..