× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

অনলাইন ডেস্ক

মধুখালীতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

admin
হালনাগাদ: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
মধুখালীতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও, গরীব মানুষের জান বাচাঁও ,ঘুষ দূর্নীতি লুটপাট বন্দ কর, ভাত ও ভোটের অধিকার চাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার বাংলাদেশের কমিউনিষ্ট পাটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কেরামত আলী লাল এর সভাপতিত্বে ও মোঃ আলী’র সঞ্চালনায় শনিবার কামারখালী বাসষ্টান্ডে কামারখালী শ্রমিক অফিসের সামনে এক বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান বক্তা ও প্রধান অতিথি হিসেবে অসহায় বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষে সরকারের উদ্দেশ্যে জনগনের সামনে জোরালো আগুন ঝরা বক্তব্য দেন ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি এ্যাডঃ মানিক মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক শাহ কুতুবুজ্জামান, মধুখালী উপজেলা বাংলাদেশ যুব ইউনিয়ন এর সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা, ক্ষেত মুজুরের নেতা মোঃ আঃ রাজ্জাক মোল্যা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কামারখালী শাখার সাধারন সম্পাদক মোছাঃ আলেয়া বেগম মিরা প্রমুখ। সবশেষে প্রধান অতিথি সবাইকে প্রতিবাদী হয়ে ন্যায্য অধিকার আদায়ের লক্ষে এবং গরীব অসহায় মানুষের জন্য সরকারের প্রতি পল্লী রেশনিং ব্যবস্থা চালু করার দাবীর লক্ষে দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রাম করার দাবী রেখে এবং মিছিল বের করে বাজার প্রদক্ষিন করে বিক্ষোভ সমাবেশ শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..