× Banner
সর্বশেষ
মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

মধুখালীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
মধুখালীতে জগন্নাথ দেবের রথযাত্রা

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারো ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর শ্রী শ্রী মহা-প্রভূ বিগ্রহ মন্দিরে জগন্নাথ দেবের রথ যাত্রা আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার সকালে প্রদীপ প্রজ¦লন দিয়ে রথ যাত্রা অনুষ্টানের শুভ সূচনা করেন।

বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি সুবাস সাহা । শ্রী শ্রী মহা-প্রভূ বিগ্রহ মন্দির কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক শ্যামল কুমার ব্যানার্জী, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামসুল ইসলাম বাচ্চু।

জাহাপুর শ্রী শ্রী মহা-প্রভূ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি কানাই লাল গাঙ্গুঁলী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেল এ.এস.পি. সুমন কর, এনএস কনোষ্টকশনের প্রকৌশলী নিখিল চন্দ্র শিকদার, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক  এ্যাডঃ মানিক মজুমদার প্রমুখ।

দুপুর ৩টায় মন্দিরের সামনে থেকে রথযাত্রা শুরু হয়ে ৩-৪ মাইল প্রদক্ষিন করেন হাজার হাজার ভক্তবৃন্দ। এ রথযাত্রা কাদিরদী বাজার এসে শেষ হয়। তবে সাতদিন পরে উল্টো রথযাত্রা শুরু হয়ে মন্দিরে শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..