× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

মধুখালীতে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
মধুখালীতে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

মধুখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় মধুখালী উপজেলাতে চলছে করোনা ভাইরাসের গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম। উপজেলার ৫টি ইউনিয়নে চলছে এ টিকার কার্যক্রম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমদিন টিকা গ্রহণে কেউ বাকি থাকলে আগামী শনিবার তাদের টিকা দেওয়া হবে। মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া’র তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর সিনোফার্ম টিকার যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের টিকা কার্ডের ভিত্তিতে দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে।

মধুখালী উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি বুথে এক যোগে চলে গণটিকার কার্যক্রম। সকাল থেকে মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক ভিড় রয়েছে। ৯টা থেকে টিকা প্রদান শুরু হলেও সকাল ৮টা থেকে কেন্দ্রে আসতে শুরু করে লোকজন। টিকা কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি বেশি।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া জানান, উপজেলা পর্যায়ে ৫টি ইউনিয়নে টিকাদান কর্মসূচী চলছে। উপজেলায় ৭৫জন স্বাস্থ্যকর্মী মোট ১৫টি কেন্দ্রের বুথগুলোতে কাজ করেছেন। ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ রয়েছে। এমবিবিএস ডাক্তার একজন স্বাস্থ্য সহকারি ও একজন পরিবার পরিকল্পনা সহকারি ছাড়াও প্রতিটি কেন্দ্রে কাজ করছেন স্থানীয় কম্উিনিটি ক্লিনিকের কর্মীরা,শিক্ষক মন্ডলী এবং গ্রামপুলিশ, আনসার ও ভিডিপ ‘র সদস্য বৃন্দ । মধুখালী উপজেলার ৫টি ইউনিয়ন থেকে মোট ৫১৭৫ জনের লোককে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রদানের লক্ষে অনুপস্থিতির কারনে ৪৮৭৫ জনের ২য় ডোজ প্রদান করা হয়েছে।।


এ ক্যটাগরির আরো খবর..