× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে ইউ.এন.ও’র ওপর হামলায়; ইউপি চেয়ারম্যানসহ ৪ জন আটক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের দিকে আটককৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আসাদুজ্জামানসহ ৪ জন আটক হয়েছেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইউ.এন.ও মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার এবং ইউ.এন.ও’র গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় ৪ মে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের পরিদর্শনে যান ইউ.এন.ও মোঃ আশিকুর রহমান চৌধুরী। সে সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে ইউ.এন.ও’র ওপর হামলা করে। ভাঙচুর করা হয় ইউ.এন.ও’র সরকারি গাড়িটি। হামলায় এছাড়াও তার সঙ্গে থাকা অফিস সহকারী, আনসার সদস্য ও চালকসহ ৭ জন আহত হন।


এ ক্যটাগরির আরো খবর..