× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ডেস্ক

মধ্যরাতে ভারতের মণিপুরে ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ মে, ২০২৫
হঠাৎ ভূমিকম্প গুজরাটে

মধ্যরাতে ভারতের মণিপুরের চুড়াচাঁদপুরের কাছে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভারত-বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে বুধবার (২৮ মে) মধ্যরাতে ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪) ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ও পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম গভীরে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর অভিকেন্দ্র ছিল ২৪ দশমিক ৪৯ অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৭৮১৬ দ্রাঘিমাংশে। যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫৪ কিলোমিটার দূরে। ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেকে।

এর আগে, গত সোমবার দিবাগত রাত ৩টা ২মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মায়ানমারের চিন হাখা অঞ্চলে।


এ ক্যটাগরির আরো খবর..