× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মঙ্গলায় সালিশে কিশোরীকে মারধর, চুল কর্তনে গ্রেপ্তার ৩

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক : বাগেরহাটের মোংলায় সালিশ-বৈঠকের নামে এক কিশোরীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছেপুলিশ।

আজ মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার রাতে মোংলা থানায় মামলা করা হয়। এতে ফুলমিয়া(৫৫), ফুলমিয়ার স্ত্রী খাদিজা বেগম (৪০), নুরুজ্জামান কালু (৫০), কালুর স্ত্রী জাকিয়া বেগম (৪০) ও সুনু বেগমকে (২২) আসামি করা হয়। তাঁদের মধ্যে মামলার অপর দুই আসামি কালু ও সুনু বেগম পলাতক।

মামলার এজাহারের বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ওই কিশোরীর (১৬) বিরুদ্ধে মিথ্যা অপবাদ তুলে গত শনিবার রাতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক বসে একই এলাকার ফুলমিয়া ও নুরুজ্জামান কালু। এতে কিশোরীর বিরুদ্ধে দুশ্চরিত্রের অভিযোগ এনে তাকে মারধর এবং কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয় আসামিরা। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি লুৎফর রহমান আরো বলেন, সালিশ বৈঠকের নামে মেয়েটিকে যারা মারধর করেছে এবং চুল কেটেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..