× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার চট্টগ্রামে রিজোয়ান রাজনের একক মূকাভিনয় ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
rizwan razon

আন্তর্জাতিক মূকাভিনয় শিল্পী রিজোয়ান রাজনের একক মূকাভিনয় ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’ এর প্রদর্শনী আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে হবে। প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় গ্রাজুয়েটস’৯৫, চট্টগ্রাম কলেজের সার্বিক সহযোগিতায় এটি মঞ্চস্থ হবে। প্রযোজনার নেপথ্যে আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা, প্রজেকশন পরিচালনায় রাইদাদ অর্ণব ও প্রযোজনা অধিকর্তা সোলেমান মেহেদী।

পাঁচটি ভিন্ন মাত্রিক গল্পের এই আয়োজন ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’ এর গল্পগুলো হল ‘প্রাণ প্রকৃতি’, ‘নদী, মাছ এবং একজন হরিশঙ্কর’,  ‘বুলেট’, ‘বুড়ো জাদুকরের গপ্পো’ ও ‘অনিল কাকা’। রিজোয়ান  সময়, সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও কমেডি-ফ্যান্টাসি যুগপৎভাবে মঞ্চে উপস্থাপন করেন।

আবেগ- অনুভুতি আর হাসি-কান্নার মিশেলে নবধারার এই প্রযোজনাটি বাংলা ঐতিহ্যবাহী নাট্যের সমান্দরালে ও প্রাচীন গ্রিক-রোমান মূকাভিনয়ের ধারাবাহিকতায় মঞ্চস্থ হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার অতিথি থাকবেন এই আয়োজনে। সূচনা বক্তব্য দেবেন গ্রাজুয়েটস’৯৫ চট্টগ্রাম কলেজের সভাপতি মো. নূরুল আবছার ও সহসভাপতি অ্যাডভোকেট কানিজ কাওছার রীমা। অ্যাাডভোকেট দিলরুবা আক্তার লিজা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। প্রদর্শনীর পূর্বে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..