× Banner
সর্বশেষ
আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী

মওদুদের নাইকো দুর্নীতি মামলা শুনতে বিব্রত হাইকোর

admin
হালনাগাদ: বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা রুল শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ওবিচারপতি  সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলাটি শুনতে বিব্রতবোধ করেন।

নিয়ম অনুযায়ী, বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতিসুরেন্দ্র কুমার (এস কে) সিনহা এই রুলের শুনানির জন্য নতুন কোনো বেঞ্চে পাঠাবেন।আদালতে আজ ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন।

অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।গত ১১ ডিসেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুল ১৯ জানুয়ারির মধ্যে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে নিষ্পত্তির নির্দেশও দেওয়া  হয়। সেই রুল শুনতেই আজ বিব্রতরোধ করেন আদালত।

গত বছরের পয়লা ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সেদিন  রুলও জারি করা হয়।

যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে একটি সালিশিমামলা চলার কারণে শুধু মওদুদ আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক আদালত তাঁর বিরুদ্ধে এই মামলার কার্যক্রম স্থগিত করেন।

ঢাকার বিশেষ জজ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নাইকো মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগগঠনের জন্য দিন ধার্য রয়েছে। এ অবস্থায়ফৌজদারি কার্যবিধির দুটি ধারায় আবেদন জানিয়ে মওদুদ আহমেদ বলেছেন,  যুক্তরাষ্ট্রে নাইকোর যে  সালিশি মামলা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত রাখা হোক। একই সঙ্গে কিছু নথিপথ দাখিলেরও আবেদন করেন তিনি।গত ১৬ আগস্ট মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমেদের করা আবেদন খারিজ করে দেন বিচারিক আদালত। পরে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিভিশন মামলাকরেন।


এ ক্যটাগরির আরো খবর..