ভোলা-৪,চরফ্যাশন-মনপুরা আসন থেকে নাজিম উদ্দিন আলমের মনোনয়ন ফরম সংগ্রহ

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলা-৪,চরফ্যাশন-মনপুরা আসনে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম।

সোমবার(১২নভেম্বর) বিকেল ৪টার দিকে ভোলা-৪,চরফ্যাশন-মনপুরা আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে নাজিম উদ্দিন আলম চরফ্যাশন মনপুরার কয়েক হাজার নেতাকর্মী মিছিলসহকারে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ।

মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সাথে চরফ্যাশন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র আলহাজ¦ আমিনুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল খান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবু কালাম আজাদ,সাধারন সম্পাদক হারুনসহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিল করেন। তারা চেয়ারপারসনের মুক্তির দাবিতে, সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।