ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে অটোরিকশার চাপায় মরিয়ম (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ নভেম্বর) সকালে পশ্চিম চরকালি মাদ্রাসা সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম চরকালি গ্রামের ইউনুসের মেয়ে।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরমান হোসেন জানান, সকালে রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এসময় একটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।