× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

ভোলায় দুইশত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কামরুজ্জামান শাহীন,ভোলা ॥ ভোলার সদর উপজেলায় ২০০ পিচ ইয়াবাসহ মো.মাহাবুব তালুকদার (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(২৮জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মাহাবুব তালুকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরীপুর ইউনিয়নের তেওয়ারীপুর ২নং ওয়ার্ডের আঃ মন্নান তালুকদারের ছেলে।

ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) মো. মাইনুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন এলাকা অভিযান চালিয়ে মো. মাহাবুব তালুকদার নামের এক যুবককে ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..