× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

ভোলায় অটোবোরাক চাপায় ৪র্থ শ্রেণীর ছাত্র নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে অটোবোরাক চাপায় শিমুল (১২) নামের এক ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্র নিহত হয়েছে।  শুক্রবার(৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা টু চরফ্যাশন সড়কের ফরাজি বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে নিহত শিমুল, ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মিজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের সিরাজ মাতাব্বরের ছেলে ।

নিহত শিমুলের চাচা কবির হোসেন জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকার সুযোগে সখের বসে মামাতো ভাই রাকিবের নসিমন গাড়িতে ঘুরতে বেড় হয় সে। সকালে নসিমন গাড়িটি লালমোহনের ফরাজি বাজার এলাকার প্রধান সড়কের পাশে পার্কিং করে শিমুল প্রকৃতির কাজ সারতে যায় । পরে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুত গামী অটোবোরাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার সিমুলের মৃৃত্যু হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবীর জানান, লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অটোবোরাক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..