× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মাহমুদ খান, সিলেট ব্যুরো

ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

৭ জানুয়ারি রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন সকাল ১০ টায় ভোট দেন ১০ টা ৫ মিনিটে। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, টানা ছুটির কারনে ভোটারদের উপস্তিতির কিছুটা কম হতে পারে। এসময় তিনি বিএনপির হরতালকে ঢংঢাং বলে মন্তব্য করে  ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ আসনে তার সঙ্গে ভোট লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।


এ ক্যটাগরির আরো খবর..