× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো - বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ভোক্তা পর্যায়ে কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় বা কেউ বাজার অপব্যবহার করতে না পারেন সেজন্য আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো। একই সঙ্গে এলপিজির দাম আগের জায়গায় আসবে বলেও তিনি জানান।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বর্তমান বাজার মূল্য ও সরবরাহ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১৩৫৬ টাকা যা বিভিন্ন জায়গায় তার থেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে এরকম সংবাদ এসেছে। আগামী দিনে যেন এলপিজির সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকে এবং ভোক্তা পর্যায়ে কোনো ধরনের অসহনীয় পরিস্থিতি সৃষ্টি না হয়।

বাজার স্থিতিশীল থাকে সেই উদ্দেশ্যে আমরা এলপিজি আমদানিকারক এবং সরকারের বিভিন্ন সহায়ক সংস্থাসমূহকে নিয়ে স্বতঃস্ফূর্ত আলোচনা করেছি। তারা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন সেটির জন্য আমরা সচেষ্ট থাকব।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..