× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

ভূল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় বিক্ষুদ্ধ এলাকাবাসী

admin
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘বিধবার ঘরে তালা মেরেছে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর লোকজন’ এমন সংবাদ অনলাইন পত্রিকা জাগো নিউজ, বীরগঞ্জ প্রতিদিন ও স্থানীয় একটি দৈনিক পত্রিকা লোকায়নে গতকাল প্রকাশিত হলে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। অন্যদিকে নির্বাচনকালীন সময়ে ভোটারদের  বিভ্রান্ত করতে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করায় প্রার্থী নিজে বাদী হয়ে আচরণবিধি লংঘনের অভিযোগে পত্রিকা তিনটি ও বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের মোটরা চেয়ারম্যানপাড়ায় বিক্ষুদ্ধ এলাকাবাসী আলোচিত ঘরটি ঘিরে বিক্ষোভ করছে। তারা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার জন্য অভিযুক্ত নারীর বিচারের দাবি জানায়।এ সময় সংবাদকর্মীরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করলে ঘরে তালা প্রদানকারী বিধবা ফাতেমা বেওয়ার ভাতিজা দুলাল জানান, সেদিন রাতে আমি স্থানীয় বাজার থেকে বাসায় ফিরে দেখি চাচীর ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতর থেকে একটি কুকুর বেরিয়ে এলো। এ সময় আমি আমার স্ত্রীকে গালাগাল করে বলি এত রাতেও চাচী বাসায় নেই তুমি বাসায় আছো একটু দেখবানা চাচীর ঘরের দরজা খোলা না বন্ধ, একটা তালা দেও ঘরে তালা দিয়ে রাখি। পরের দিন সারাদিন চাচীর কোন খবর নেই, সন্ধ্যার আগে আগে আমরা বাড়ীর পুরুষরা যখন স্থানীয় বাজারে এ সময় নাকি চাচী সাথে দু’তিন জন লোক নিয়ে এসে ঘরের ছবি তোলায় এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে চলে যায়। একই কথা জানায় দুলালের স্ত্রী ইয়াসমিনও।তিনি জানান, আমার চাচী শ্বাশুড়ী তোফায়েল (বিএনপি মনোনীত প্রার্থী) মেম্বারের  বাসায় কাজ করে এবং বেশিরভাগ সময়ই সেখানে রাত্রী যাপন করে। আর তার ছেলে সামাদ সেও আমিনপাড়ায় তার শ্বশুড়বাড়ীতে থাকে, মাঝে-মধ্যে  এখানে আসে। বাকী সময় তার ঘর তালা দেওয়াই থাকে।

তাৎক্ষণিক ফাতেমা বেওয়াকে অনেক খোজাখুজি করার পরও তাকে খুজে পাওয়া যায়নি। এদিকে ফাতেমা বেওয়ার বিরুদ্ধে এলাকায় আ’লীগ প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলারও অভিযোগ পাওয়া যায়।

বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল হোসেনকে মুঠোফোনে অবহিত করা হলে তিনি জানান, আমি বিষয়টি শুনেছি।তবে বিষয়টি নির্বাচন কেন্দ্রীক নয়।এটা তাদের পারিবারিক বিষয়। দ্রুত এটা সমাধান করা হবে।

এ ব্যাপারে আওয়ামীলীগের চেয়ারম্যানপ্রার্থী নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনে হার-জিত থাকতেই পারে। তা বলে মিথ্যা খবর প্রচার করে একজন প্রার্থীকে এভাবে হেয় প্রতিপন্ন করা ঠিক নয়।আমি বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করলে উনারা আমাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..