× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ৩৩ পদে নিয়োগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

জব ডেস্কঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও এর অধীনস্থ দিয়ারা অপারেশনের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০ ধরনের পদে ৩৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে। শুধু বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন।

পদসমূহ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সাব-সার্ভেয়ার পদে পাঁচজন, কম্পিউটর অপারেটর পদে ১৩ জন, বাউন্ডারি আমিন পদে তিনজন, জিংক কারেক্টর পদে একজন, প্রিন্টার পদে তিনজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন নিয়োগ পাবেন। এ ছাড়া দিয়ারা অপারেশনে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, ড্রাফটসম্যান পদে একজন, অফিস সহকারী পদে একজন এবং ড্রাইভার পদে একজন।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া পদ অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে টেলিটকের ওয়েবসাইট (dlrs.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ থেকে ১৬ মার্চ, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন ৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে প্রকাশিত দৈনিক ডেইলি স্টার পত্রিকায় :

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ


এ ক্যটাগরির আরো খবর..