× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মধুখালী প্রতিনিধি

ভাষানতলা শিবমন্দির উদ্বোধন ও মহা শিবরাত্রি ব্রত পালন-২০২৩

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
ভাষানতলা শিবমন্দির উদ্বোধন

ফরিদপুরের মধুখালী থানাধীন কামারখালী ইউনিয়নে মছলন্দপুর ভাষান তলা রক্ষা কালী মন্দিরের ভিতরে পশ্চিম পাশে শিব মন্দির স্থাপন ও উদ্বোধন করা হয়। উদ্বোধন পর ২দিন ব্যাপি উৎযাপন হল শিবরাত্রি পূজা। ফাল্গুনের ৫ম দিনে শিবরাত্রি উপলক্ষে শত বছরের পুরনো ঐতিহ্য হিসেবে পূজার পাশাপাশি ২দিন ব্যাপী মেলার মত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিব মন্দিরের শুভেচ্ছান্তে ও শিব মন্দির উদ্বোধনে এবং মহা শিবরাত্রি ব্রত পালনে সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা এবং ব্যবস্থাপনায় ছিলেন কামারখালী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও মছলন্দপুর ভাষানতলা রক্ষা কালী মন্দিরের সভাপতি শিক্ষানুরাগী ,দানবীর স্বপন দে এর সহ ধর্মিনী পপি দে। ১৮ ফেব্রুয়ারী (শনিবার ) প্রথম দিন থেকেই জমে উঠে মেলার মত অনুষ্ঠান । এই পূজায় শত শত মানুষ আসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকেও ভিড় জমান একাধিক মানুষ। মধুখালী উপজেলার থেকে ১২/১৩ কিলোমিটার দক্ষিনে ঢাকা-খুলনা মহা সড়কের পাশে বাংলা ১৪২৯ সালে ঐতিহ্যবাহী শিব মন্দিরটি পপি দে স্থাপন করেন। তিনি বলেন সারাদেশের ন্যায় প্রতি বছর এই মন্দিরে শিবপূজা খুব জাকজমক পূর্ণ ভাবে হবে। দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের ভক্তদের মুখে ধ্বনিত হয় ‘‘সত্যম শিবম সুন্দরম”, ‘‘ওঁ নমঃ শিবায় শান্তায় করুণত্রয় হে তবে’’ ‘‘নিবেদয়ামি চাতœানাং ত্বংগতি পরমেশ্বর”। আগত ভক্ত মনোবাসনা পূরনের আশায় শিব মন্দিরে বারুনীস্নান শেষে পূজা অর্চনা শুর। আগামীতে শিশুদের খেলনা, শাঁখা-সিঁদুর সহ মিষ্টি-মিষ্টান্ন পাওয়া যাবে এই মন্দির প্রাঙ্গনের আশে পাশে ।

শিবরাত্রি উৎসব হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হলেও শিব মন্দির প্রাঙ্গন পরিনত হয় হিন্দু-মুসলিমের অসাম্প্রদায়িক মিলন মেলায়। রবিবার, ১৯শে ফেব্রুয়ারী বিকালে পুন্নার্থীদের মিলন মেলার মত জনসমাগম হয়। হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থস্থান শিব মন্দিরে শিবরাত্রি উৎসবে হিন্দু ধর্মের লোকজন অংশগ্রহন করেন বলে জানান, মছলন্দপুর ভাষানতলা রক্ষাকালী মন্দির কমিটির সভাপতি স্বপন দে। তাছাড়া পূজা পরিচালনার সময় সঙ্গে ছিলেন মন্দিরের সাধারন সম্পাদক নয়ন বিশ^াস সহ কমিটির অন্যান্য ভক্তবৃন্দ। বোয়ালমারী তেকে আগত গোস্বামী স্বপন এর গুরু প্রনামী, গুরু বন্দনা, পঞ্চতত্ত্ব, তুলসী বন্দনা, ভাগবতপাঠ , গুরু অর্চনা শেষ করে মতুয়া সমাবেশের মধ্য দিয়ে প্রসাদ বিতরন করে জম-কালো পরিবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..