× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

শিপন রানা ভালুকা প্রতিনিধি

ভালুকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ময়মনসিংহের ভালুকায় উপজেলার কাচিনায় বড় ভাইয়ের দায়ের কুপে আহত কৌশিক আহমেদ (৩৭) নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনার পর থেকে বড় ভাই কাউসার আহমেদ (৪০) পলাতক।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ২১ জানুয়ারী ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৌশিক আহমেদ কাচিনায় ইউনিয়ন কাচিনা গ্রামে আলী আহমেদের ছেলে। নিহত কৌশিক আহমেদের বড় ভাই কাউসার আহমেদ।
ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..