× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে।

আজ ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন কার্যালয়ে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় মে-জুন ২০২৬ মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋণ বিতরণে কোনো ধরনের হয়রানি হচ্ছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন।

তিনি আরো আশ্বাস দেন যে, ৭ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া বেসিক কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য উচ্চতর কোর্স এবং ল্যাপটপ বিতরণের বিষয়টিও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র, প্রশিক্ষণ ভাতা এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..