× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

নিউজ ডেস্ক

ভারত থেকে এল পুলিশের জন্য আরও ৬টি ঘোড়া

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
পুলিশের জন্য আরও ৬টি ঘোড়া

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৩ লাখ টাকা দামের ৬টি ঘোড়া বাংলাদেশ পুলিশের জন্য আমদানি করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) রাতে ভারতের পেট্টাপোল বন্দর দিয়ে একটি এসি অ্যাম্বুলেন্সে ঘোড়া ৬টি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস মাধ্যম আমদানিককৃত ঘোড়া ছাড়কারক প্রতিষ্ঠান আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ছাড় করানোর পর তা ঢাকার মোহাম্মদপুরের বসিলায় পাঠিয়েছেন।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করেছেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন আমদানিকৃত ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করা হয়েছে।
শার্শা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাতম্বর মোস্তফা কামাল বলেন, বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..