× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

ভারতে পাচার হওয়া ১ নারীকে দেশে হস্তান্তর 

ACP
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০২২
ভারতে পাচার হওয়া ১ নারীকে দেশে হস্তান্তর

ভালো কাজের প্রলভনে পড়ে ভারতে পাচার হওয়া ১ নারীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
রোববার  (৩ জুন ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে কাছে সোপর্দ করে।
ফেরত আসা নারী হলেন,খুলনা জেলার পাইকগাছা উপজেলার আমিন গাজীর মেয়ে আরিফা আমিন গাজী। ফেরত আসা নারীর আইনি সহায়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাকে গ্রহন করেছে।
জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান,ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে তাকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে।
খবর পেয়ে  পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে একটি বেসরকারি এনজিও  সংস্থা তাকে ছাড়িয়ে বোম্বাই মহারাষ্ট্র শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে  দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে  আইনী সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার, নামে এনজিও সংস্থা গ্রহন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..